১
চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে
লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দৈহিক আকৃতি:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝারি গড়নের, বেশি লম্বাও নন এবং খাটোও নন। গায়ের রং উজ্জ্বল ফর্সা, অর্থাৎ দুধে আলতা মিশানো রং-এর মত। মাথায় লম্বা চুল বিশিষ্ট, ডাগর কৃষ্ণ চোখ বিশিষ্ট, অর্থাৎ চোখ দু’টি কাজল কালো। ছোট চুল বিশিষ্ট বক্ষ, অর্থাৎ এমন চুল যা তাঁর বক্ষ ও পেটকে ঢেকে দেয় না। বক্ষে সরু রেখার চুল বিশিষ্ট, অর্থাৎ তাঁর বক্ষ ও পেটের মাঝ বরাবর সরল রেখার মতো কিছু চুল বা পশম ছিল।