hadith book logo

চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে

লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

খাদিজা রাদিয়াল্লাহু ‘আনহার মৃত্যু:

খাদিজা রাদিয়াল্লাহু ‘আনহা হিজরতের তিন বছর পূর্বে মারা যান এবং তাঁর মৃত্যু হওয়া পর্যন্ত নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে বিয়ে করনে নি। তারপর খাদিজা রাদিয়াল্লাহু ‘আনহা যখন মারা যান, তখন তিনি সাওদা বিনতে যাম‘আ রাদিয়াল্লাহু ‘আনহাকে বিয়ে করেন, তারপর তিনি আয়েশা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ‘আনহুমাকে বিয়ে করেন এবং তাঁকে ব্যতীত তিনি কুমারী নারী হিসেবে আর কাউকে বিয়ে করেন নি। অতঃপর তিনি হাফসা বিনতে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহুমাকে বিয়ে করেন, তারপর বিয়ে করেন যয়নব বিনতে খুযাইমা ইবনুল হারিছ রাদিয়াল্লাহু ‘আনহাকে, তারপর বিয়ে করেন উম্মে সালমা রাদিয়াল্লাহু ‘আনহাকে, তার নাম হলো হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু ‘আনহা। অতঃপর বিয়ে করেন যয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু ‘আনহাকে, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন জুয়াইরিয়া বিনতে হারেস রাদিয়াল্লাহু ‘আনহাকে, তারপর বিয়ে করেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু ‘আনহাকে এবং তার নাম হলো রামলা। আবার কেউ কেউ বলেন, তার নাম হিন্দ, তাঁর পিতা হলেন, আবু সুফিয়ান। আর খায়বর বিজয়ের পরপরই বিয়ে করেন সফিয়্যা বিনতে হুয়াই ইবন আখতাব রাদিয়াল্লাহু ‘আনহাকে। অতঃপর তিনি মাইমুনা বিনতে হারিছ রাদিয়াল্লাহু ‘আনহাকে এবং তিনিই হলেন সর্বশেষ নারী, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন।