hadith book logo

চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে

লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হজ ও ওমরা:

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মদীনায় হিজরত করার পর একটি মাত্র হজ করেছেন, আর তা হলো ‘বিদায় হজ’; আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম চারটি ওমরা করেছেন এবং বিদায় হজের সাথে করা ওমরাটি ছাড়া বাকি সব কয়টি ওমরাই যিলকা‘দ মাসে করেছেন। সুতরাং প্রথম ওমরা হলো ‘হুদায়বিয়ার ওমরা’, যাতে মুশরিকগণ বাধা দিয়েছিল। আর দ্বিতীয় ওমরা হলো (৭ম হিজরীতে করা) ‘কাযা ওমরা’, আর তৃতীয় ওমরা হলো ‘ওমরায়ে জি‘রানা’ এবং তাঁর জীবনের চতুর্থ ওমরা হলো তাঁর হজের সাথে করা ওমরাটি।