১
চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে
লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধসমূহ:
আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, তারা তাদের নবীকে বের করে দিল! ‘ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজে‘উন’ (আমরা আল্লাহর জন্য, আর আমাদেরকে তাঁর দিকেই ফিরে যেতে হবে)। অবশ্যই তারা ধ্বংস হয়ে যাবে। অতঃপর আল্লাহ তা‘আলা নাযিল করেন:
﴿أُذِنَ لِلَّذِينَ يُقَٰتَلُونَ بِأَنَّهُمۡ ظُلِمُواْۚ ﴾ [ الحج : ٣٩ ]
“যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে। কারণ, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে।” [সূরা আল-হাজ্জ, আয়াত: ৩৯]
আর এ আয়াতটি যুদ্ধের ব্যাপারে সর্বপ্রথম নাযিলকৃত আয়াত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাতাশটি যুদ্ধে (গাযওয়ায়) [‘গাযওয়া’ ( غزوة ) বলা হয়, ঐসব যুদ্ধকে, যেসব যুদ্ধ সরাসরি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পরিচালিত হয়েছে। -অনুবাদক।] নেতৃত্ব দিয়েছেন এবং তন্মধ্যে সরাসরি যুদ্ধ করেছেন নয়টিতে: বদর, ওহুদ, মরীসী‘, খন্দক, কুরায়যা, খায়বর, মক্কা বিজয়, হুনায়েন ও তায়েফ। আর ৫৬টি যুদ্ধে (সারিয়ায়) [‘সারিয়া’ ( سرية ) বলা হয়, ঐসব যুদ্ধকে, যেসব যুদ্ধ সরাসরি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পরিচালিত হয় নি; বরং তিনি তাতে কোনো সাহাবীর নেতৃত্বে বাহিনী পাঠিয়েছেন হয়েছে। -অনুবাদক।] বাহিনী প্রেরণ করেছেন।