hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত জীবনের শেষ একশ দিনের অসিয়্যতসমূহ

লেখকঃ সালেহ ইবন আব্দুর রহমান আল-হুসাইন, আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ আল-হাজ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

শেষকথা:

উম্মতের সত্যিকারের উপকারী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের অসিয়্যতসমূহ আলোচনার পরে আমরা আল্লাহর কাছে এ দো‘আ করছি তিনি যেন এ উপদেশসমূহ থেকে আমাদেরকে উপকৃত করেন এবং যে ব্যক্তি এগুলো পড়বে বা শুনবে তাদের জন্য এগুলো উপদেশস্বরূপ কবুল করেন। নিশ্চয় তিনি সর্বময় ক্ষমতাবান। আমরা সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহর কাছে প্রত্যাশা করছি তিনি যেন আমাদের শেষ পরিণাম ভালো করেন এবং আমাদের শেষ পরিণতি যেন কল্যাণকর হয়। আমরা আরো আশা করি তিনি যেন সঠিকগুলো গ্রহণ ও ভুলগুলো প্রত্যাখ্যান করার তাওফিক দান করেন। আমাদের আলোচনায় যা কিছু সঠিক তা আল্লাহর তাওফীকেই হয়েছে, আর যা কিছু ভুল-ভ্রান্তি সঙ্ঘটিত হয়েছে তা আমাদের ও শয়তানের পক্ষ থেকে হয়েছে। আল্লাহ ও তাঁর রাসূল এসব ভুল-ভ্রান্তি থেকে পবিত্র ও মুক্ত। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তাঁর কাছেই তাওবা করছি। পরিশেষে আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ একটি অসিয়্যত উল্লেখ করছি। তাহলো জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীস। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর মৃত্যুর তিন দিন আগে বলতে শুনেছি, তিনি বলেছেন,

«لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ بِاللهِ الظَّنَّ» .

“তোমাদের প্রত্যেকেই যেন আল্লাহর প্রতি নেক ধারণা পোষণ করা অবস্থায় মারা যায়”। [সহীহ মুসলিম, হাদীস নং ২৮৭৭।]

পরিশেষে আমরা আপনাদেরকে আল্লাহর আমানতে সোপর্দ করলাম, যাঁর নিকট সোপর্দকৃত জিনিস ধ্বংস হয় না এবং আমাদের শেষ কথা হলো, ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ (সমস্ত প্রশংসা মহাবিশ্বের রব আল্লাহ তা‘আলার)।

আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গ ও সমস্ত সাহাবীগণের ওপর।

সমাপ্ত