hadith book logo

বাংলাদেশের অর্থনীতিতে মাদকাসক্তির প্রভাব ও তার সমাধান

লেখকঃ ড. মো. মুস্তাফিজুর রহমান, মো. মোশাররফ হোসাইন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

মাদকাসক্তি:

মাদকাসক্তি বলতে বোঝায় কোন ব্যক্তি প্রাকৃতিক অথবা বৈজ্ঞানিক উপায়ে তৈরী (মদ জাতীয় দ্রব্য) কোন ওষুধ কারণ ব্যতীত বার বার সেবন করে এবং উক্ত ঔষধের উপর শারীরিক অথবা মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। [সৈয়দা ফিরোজা বেগম ও মিয়া মুহাম্মদ সেলিম, ‘‘সামাজিক সমস্যা: স্বরূপ ও বিশ্লেষণ’’ ঢাকা: প্রফেসর প্রকাশন, নভেম্বর ১৯৯৯), পৃ. ৭৬।] আরো একটু পরিস্কার করে বলা যায় যে, সব প্রাকৃতিক, রাসায়নিক দ্রব্য বা উপাদান স্নায়ুবিক উত্তেজনা, মানসিক প্রশান্তি, আনন্দ উদ্দীপকের সৃষ্টি করে যার ব্যবহারে ব্যক্তি নিজে ও পারিপার্শ্বিক সমাজ ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যক্তির স্বাভাবিক চেতনা লোপ করে ব্যক্তির আচরণে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটায় উক্ত দ্রব্য গ্রহণে ব্যক্তিকে বার বার প্ররোচিত করে এবং যার ওপর ব্যক্তির নির্ভরতার সৃষ্টি হয় তাকে মাদকাসক্তি বলে। [মোঃ রেজাউল ইসলাম, বাংলাদেশের যুবকদের মধ্যে মাদকাসক্তি: একটি আর্থ-সামাজিক বিশ্লেষণ, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, সংখ্যা ৬৮, অক্টোবর-২০০০, পৃ. ১৭৩।]