hadith book logo

বাংলাদেশের অর্থনীতিতে মাদকাসক্তির প্রভাব ও তার সমাধান

লেখকঃ ড. মো. মুস্তাফিজুর রহমান, মো. মোশাররফ হোসাইন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

অর্থনীতির সূত্র ও মাদকদ্রব্যঃ

প্রতিনিয়ত মানুষকে অসংখ্যা অভাবের সম্মুখীন হতে হয়। অর্থনীতিতে উপযোগ ও চাহিদার নীতি বিদ্যমান এবং এতে ন্যায়-অন্যায় এর প্রশ্ন জড়িত থাকে না। যে সকল মানুষের অভাব পুরণে সক্ষম তাদের উপযোগ ও চাহিদাও আছে। অর্থনীতির এ সূত্রটিকে পুঁজি করে আন্তর্জাতিক মাফিয়া চক্র মানুষের অভ্যাসগত প্রয়োজনীয়তাকে কাজে লাগিয়ে নানা কৌশলে মাদকদ্রব্যকে এমন পণ্যে রূপান্তরিক করেছে যেগুলো ছাড়া মানুষ চলতে অক্ষম। একবার এ দুষ্টচক্রে পা রাখলে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে নিজেকে ড্রাগনের হাতে সঁপে দিয়ে আর ফিরে আসার উপায় থাকে না।