১
কোরআন ও আধুনিক বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ
লেখকঃ ডঃ জাকির আবদুল করিম নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
সূর্য নিষ্প্রভ হয়ে যাবে
বিগত ৫ বিলিয়ন বছর ব্যাপী রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যের দেহে তাপ সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে এক সময়ে এর অবসান ঘটবে এবং তখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। ফলে পৃথিবীর সকল প্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। সূর্যের অস্থায়িত্ব সম্পর্কে আল্লাহ কোরআন মজীদে বলেনঃ
وَ الشَّمۡسُ تَجۡرِیۡ لِمُسۡتَقَرٍّ لَّہَا ؕ ذٰلِکَ تَقۡدِیۡرُ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ
“সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ” (সূরা ইয়াসিন-৩৮) অনুরূপ বর্ণনা সূরা রাদ-এর ২নং আয়াত সূরা ফাতের-এর ১৩ নং আয়াত, সূরা যোমারের ৫নং আয়াত ও ২১ নং আয়াতে আছে।
এখানে উল্লেখিত مستقر শব্দটির অর্থ হল ‘নির্দিষ্ট স্থান’ বা ‘সময়’। কোরআন বলছে, সূর্য একটা নির্ধারিত স্থানের দিকে আবর্তিত হচ্ছে যা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত থাকবে। এর অন্য অর্থ হল, একদিন তার অবসান ঘটবে। এমর্মে আল্লাহ বলেন اِذَا الشَّمۡسُ کُوِّرَتۡ ‘যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। (সূরা তাকবীর-১) সূর্যের নিষ্প্রভ হওয়া কেয়ামতের লক্ষণ।