hadith book logo

কোরআন ও আধুনিক বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ

লেখকঃ ডঃ জাকির আবদুল করিম নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

পাহাড় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত

ভূপৃষ্ঠের উপরিভাগ বহু শক্ত প্লেটে বিভক্ত এবং এর ঘনত্ব হচ্ছে ১০০ কিলোমিটার। প্লেটগুলো আংশিক গলিত অঞ্চলে ভাসমান, যাকে Aesthenosphere বলে।

প্লেটের সীমান্তে পাহাড়গুলো অবস্থিত। ভূপৃষ্ঠের ত্বক সাগরের ৫ কিলোমিটার নীচ পর্যন্ত ঘন। প্রায় ৩৫ কিলোমিটার ঘন নীচু প্লেট হচ্ছে মহাদেশের উপরিভাগ এবং প্রায় ৮০ কিলোমিটার ঘন নীচুতে বিশাল পাহাড়ের পরিসর। এগুলো পাহাড়ের শক্তিশালী ভিত্তি। কোরআন নিম্নের আয়াতে পাহাড়ের ঐ শক্ত ভিত্তির কথা উল্লেখ করেছে।

وَ الۡجِبَالَ اَرۡسٰہَا

তিনি পাহাড়কে মজবুতভাবে প্রতিষ্ঠিত করেছেন। –সূরা নাযিয়াত-৩২

কোরআনের সূরা গাশিয়ার ১৯ নং আয়াতেও অনুরূপ বক্তব্য এসেছে।

পাহাড়ের গঠন সম্পর্কে পবিত্র কোরআনের বর্ণনা ভূতত্ত্ব বিদ্যার সাথে পুরো মিলে যায়।