hadith book logo

কোরআন ও আধুনিক বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ

লেখকঃ ডঃ জাকির আবদুল করিম নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

ফলের মধ্যেও পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে

আল্লাহ বলেনঃ

وَ مِنۡ کُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیۡہَا زَوۡجَیۡنِ اثۡنَیۡنِ

“এবং প্রত্যেক ফলের মধ্যে তিনি দু’প্রকার বা জোড়া সৃষ্টি করেছেন।”- সূরা রাদ-৩

ফল হল, উন্নত জাতের গাছের উৎপাদন। ফল উৎপন্ন হওয়ার আগের স্তর হল, ফুল। ফলের রয়েছে পুরুষ ও স্ত্রী জাতীয় অঙ্গ। (পুংকেশর ও ডিম্বক)। পুষ্পরেণু ফুলের মধ্যে এসে পড়লে ফল ধরে, পরিপক্ক হয় এবং বীজ ধারণ করে। দেখা যায়, প্রত্যেক ফলেই পুরুষ ও স্ত্রী লিঙ্গের অস্তিত্ব রয়েছে। আর একথা কোরআনে উল্লেখ আছে।

বিশেষ কিছু প্রজাতি রয়েছে যে গুলোর ফল অনিষিক্ত ফুল থেকে আসে। সেগুলোকে পার্থেনোকর্পিক ফল বলা হয়।

যেমনঃ কলা, বিশেষ ধরনের আনারস, ডুমুর, কমলা, আঙ্গুর ইত্যাদি। এগুলোরও রয়েছে সুনির্দিষ্ট লিঙ্গ বৈশিষ্ট্য।