১
কোরআন ও আধুনিক বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ
লেখকঃ ডঃ জাকির আবদুল করিম নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪১
১২. সাধারণ বিজ্ঞান আঙ্গুলের ছাপ
মহান আল্লাহ বলেনঃ
اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَلَّنۡ نَّجۡمَعَ عِظَامَہٗ . بَلٰی قٰدِرِیۡنَ عَلٰۤی اَنۡ نُّسَوِّیَ بَنَانَہٗ
“মানুষ কি মনে করে যে, আমি তার হাড়সমূহ একত্রিত করব না। বরং আমি তার আঙ্গুলগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।” -সূরা কেয়ামাহ-৩-৪
কাফেররা প্রশ্ন করে যে, মানুষ মরে গেলে তার হাড় পৃথিবীতে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে, কেয়ামতের দিন কিভাবে এসকল লোকদেরকে চিহ্নিত করা হবে? সর্বশক্তিমান আল্লাহ বলেন, তিনি কেবল তোমাদের হাড়-হাড্ডিকে একত্রিত করা নয় বরং তোমাদের আঙ্গুলের ছাপ পর্যন্ত পরিপূর্ণভাবে তৈরি করতে সক্ষম।
ব্যক্তির পরিচয় নির্ধারণের ব্যাপারে কোরআন কেন আঙ্গুলের ছাপ সম্পর্কে কথা বলেছে। ১৮৮০ সালে স্যার ফ্রান্সিস গোল্ট-এর গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে আঙ্গুলের ছাপকে বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছে। পৃথিবীতে এমন দু’জন ব্যক্তিও নেই যাদের আঙ্গুলের ছাপ এক রকম। এমন কি দুই যমজ ভাইয়েরও না। একারণে বিশ্বব্যাপী পুলিশ বাহিনী অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষা করে।
আজ থেকে ১৪০০ বছর আগে কে জানত যে প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ স্বতন্ত্র? অবশ্যই মহান স্রষ্টা আল্লাহ ছাড়া আর কেউ তা জানেনা।