hadith book logo

কোরআন ও আধুনিক বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ

লেখকঃ ডঃ জাকির আবদুল করিম নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

অনুবাদকের কথা

কুরআন ও আধুনিক বিজ্ঞানঃ সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ। এটি ডঃ জাকির আবদুল করিম নায়েকের লেখা ‘The Quran & modern Science: Compatible or incompatible’ পুস্তিকার বাংলা অনুবাদ। কুরআন ও বিজ্ঞান-এ বিষয়ের উপর এ পর্যন্ত যত বই প্রকাশিত হয়েছে তার মধ্যে এটা হল সেরা বই। লেখক এ বিষয়ের উপযুক্ত ব্যক্তিত্ব। এছাড়াও তিনি বিজ্ঞান এবং তুলনামূলক ধর্মশাস্ত্রে অগাধ পাণ্ডিত্বের অধিকারী।

বিজ্ঞান চর্চাকারী ছাড়াও সাধারণ পাঠকেরা পর্যন্ত কুরআনের অপূর্ব বৈজ্ঞানিক সত্য দ্বারা মুগ্ধ হতে বাধ্য। গ্রন্থকার কুরআন ও বিজ্ঞানের এ জাতীয় কয়েকটি মৌলিক বিষয়ে আলোচনা করেছেন। বইটির অসাধারণ গুরুত্বের কারণে আমরা এর অনুবাদের প্রয়োজন অনুভব করি। এছাড়াও এটি সুধী সমাজের জ্ঞান পিপাসা পূরণ এবং দাওয়াতী কাজের জন্য একটি আকর্ষণীয় বই।

আল্লাহ সকলকে এ বই থেকে ফায়দা গ্রহণের তওফিক দিন। আমীন।

অনুবাদকএ. এন. এম, সিরাজুল ইসলামবাংলা বিভাগ প্রধানরেডিও জেদ্দা, সৌদী আরব১২ই জুলাই, ২০০৬১৬ই জমাদিউস সানী-১৪২৭হিঃ