hadith book logo

কোরআন ও আধুনিক বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ

লেখকঃ ডঃ জাকির আবদুল করিম নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

সুলালাহ– তরল পদার্থের নির্যাস

মহান আল্লাহ বলেনঃ

ثُمَّ جَعَلَ نَسۡلَہٗ مِنۡ سُلٰلَۃٍ مِّنۡ مَّآءٍ مَّہِیۡنٍ

“অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে।’ -সূরা আস সাজদাহ-৮

‘সুলালাহ’ শব্দটির অর্থ হল, কোন জিনিসের নির্যাস। আমরা এখন জানি যে, মানুষের দেহে তৈরি কয়েক মিলিয়ন শুক্রকীট থেকে ডিমে প্রবেশকারী একটি মাত্র শুক্রকীটই নিষিক্ত করণের জন্য দরকার। সে কয়েক মিলিয়ন থেকে ১টি মাত্র শুক্রকীটকেই কোরআন ‘সুলালাহ’ হিসেবে উল্লেখ করেছে। আমরা এখন এটাও জানতে পেরেছি যে, নারীর উৎপাদিত হাজার হাজার ডিম থেকে ১ টি মাত্র ডিমই নিষিক্ত হয়। নারী দেহে তৈরি হাজার হাজার ডিম থেকে ঐ ১টি নিষিক্ত ডিমকেও ‘সুলালাহ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‘সুলালাহ’ শব্দের আরেকটি ভিন্ন অর্থ হল, তরল পদার্থ থেকে সুষম উপায়ে বের করে আনা। তরল পদার্থ বলতে বুঝায়, শুক্রধারণকারী নারী-পুরুষের বীজ সম্পর্কিত পদার্থ। নিষিক্ত করণ প্রক্রিয়ার আওতায় ডিম ও শুক্রকে সুষম উপায়ে বের করে আনা হয়।