hadith book logo

কোরআন ও আধুনিক বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ

লেখকঃ ডঃ জাকির আবদুল করিম নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

৮. প্রাণী বিজ্ঞান পাখী ও প্রাণী দল বা সম্প্রদায় হিসেবে বাস করে

মহান আল্লাহ বলেনঃ

وَ مَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ وَ لَا طٰٓئِرٍ یَّطِیۡرُ بِجَنَاحَیۡہِ اِلَّاۤ اُمَمٌ اَمۡثَالُکُمۡ

“আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যতপ্রকার পাখী দু’ডানাযোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতই একেকটি সম্প্রদায় বা দল।” -সূরা আল-আনআম-৩৮

গবেষণায় দেখা গেছে, প্রাণী ও পাখী দলীয়ভাবে বাস করে। অর্থাৎ তারা সংগঠিত এবং এক সাথে কাজ করে ও বাস করে।