hadith book logo

কোরআন ও আধুনিক বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ

লেখকঃ ডঃ জাকির আবদুল করিম নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

মেরুদন্ড ও পাঁজরের মাঝ থেকে নিক্ষিপ্ত ফোঁটা

মহান আল্লাহ বলেনঃ

فَلۡیَنۡظُرِ الۡاِنۡسَانُ مِمَّ خُلِقَ . خُلِقَ مِنۡ مَّآءٍ دَافِقٍ . یَّخۡرُجُ مِنۡۢ بَیۡنِ الصُّلۡبِ وَ التَّرَآئِبِ

অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এটা নির্গত হয় মেরুদণ্ড বক্ষপাঁজরের মাঝ থেকে।’ (সূরা তারেক-৫-৭)

জন্মপূর্ব বিকাশের স্তরে, পুরুষ ও নারীর জনেন্দ্রীয়গুলো, অর্থাৎ পুরুষের অন্ডকোষ এবং নারীর ডিম্বাশয়, কিডনীর কাছে মেরুদণ্ড স্তম্ভ এবং ১১শ ও ১২শ বক্ষপাঁজরের মাঝে বিকশিত হয়। তারপর সেগুলো নীচে নেমে আসে। নারীর ডিম্বাশয় তলপেটে এসে থেমে যায়।

কিন্তু জন্মের আগ পর্যন্ত পুরুষের অণ্ডকোষ উরুর গোড়ার নালী দিয়ে অণ্ডকোষের থলিতে নেমে আসার ধারা অব্যাহত থাকে। এমনকি জনেন্দ্রীয় নীচে নেমে আসার পর কৈশোরেও সে গুলো পেটের বড় ধমনী থেকে স্নায়ু ও রক্ত সরবরাহ লাভ করে। আর সেগুলোর অবস্থান হল মেরুদণ্ড এবং বক্ষপাঁজরের মাঝখানে। রসবাহী নালী এবং শিরাগুলোও একই এলাকায় গিয়ে মিলিত হয়।