১
শয়তান থেকে বাঁচার কৌশল
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
মুমিন বান্দাকে শয়তান কীভাবে বিভ্রান্ত করে তার একটি উদাহরণ
আবদুল্লাহ ইবনে নাহীক (রাঃ) আলী (রাঃ) কে বলতে শুনেছেন যে, বনী ইসরাঈলের মধ্যে একজন আবেদ লোক ছিলেন। তিনি ষাট বছর আল্লাহ তা‘আলার ইবাদাতে কাটিয়েছিলেন। শয়তান তাঁকে অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে; কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। অবশেষে সে একজন মহিলার মাধ্যমে উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। সে তার উপর এমনভাবে প্রভাব বিস্তার করে যে, তাকে যেন জিনে ধরেছে এ লক্ষণ প্রকাশ পায়। এদিকে ঐ মহিলাটির ভাইদেরকে সে এ কুমন্ত্রণা দেয় যে, ঐ আবেদের কাছেই এর চিকিৎসা হতে পারে। তারা মহিলাটিকে ঐ আবেদের কাছে নিয়ে গেল। আবেদ লোকটি তখন তার চিকিৎসা করে দিলেন।
মহিলাটি তার ওখানেই থাকতে লাগল। একদিন আবেদ মহিলাটির পার্শ্বেই ছিলেন, এমন সময় শয়তান তাঁর মনে কুচিন্তার উদ্রেক করল। শেষ পর্যন্ত তিনি মহিলাটির সাথে ব্যভিচার করে বসলেন। ফলে মহিলাটি গর্ভবর্তী হয়ে গেল। এখন এ লজ্জা নিবারণের পন্থা ঐ শয়তানই বাতলিয়ে দিল যে, তিনি যেন মহিলাটিকে মেরে ফেলেন, অন্যথায় রহস্য খুলে যাবে। সুতরাং ঐ আবেদ মহিলাটিকে হত্যা করে ফেললেন। ওদিকে শয়তান মহিলাটির ভাইদের মনে আবেদের উপর সন্দেহ জাগিয়ে তোলল। তারা আবেদের দিকে অগ্রসর হলো। এদিকে শয়তান আবেদের কাছে এসে বলল, মহিলাটির আত্মীয়রা আপনার কাছে আসছে। এখন আপনার মান-সম্মানও যাবে এবং প্রাণও যাবে। সুতরাং এখন যদি আপনি আমাকে সন্তুষ্ট করেন এবং আমি যা বলি তা মেনে নেন তবে আপনার মান-সম্মান ও প্রাণ বেঁচে যেতে পারে। আবেদ বললেন, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করতে প্রস্তুত আছি। শয়তান তখন বললো, আমাকে সিজদা করুন। তখন তিনি সিজদা করলেন। শয়তান তখন বলল, হে হতভাগ্য! ধিক! তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। [তাফসীরে ইবনে কাসীর- ৬ষ্ট খন্ড, ৩৭৬ পৃঃ, , সূরা হাশরের ১৬নং আয়াতের তাফসীর প্রসঙ্গে।]