hadith book logo

শয়তান থেকে বাঁচার কৌশল

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

শয়তান যাদেরকে বিভ্রান্ত করে

যারা ঈমানদার নয় :

﴿اِنَّا جَعَلْنَا الشَّيَاطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ﴾

যারা ঈমান আনয়ন করে না, শয়তানকে আমি তাদের অভিভাবক বানিয়ে দেই। [সূরা আ‘রাফ- ২৭।]

যারা সত্য অস্বীকার করে :

﴿اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّيَاطِيْنَ عَلَى الْكَافِرِيْنَ تَؤُزُّهُمْ اَ زًّا﴾

তুমি কি লক্ষ্য করনি যে, আমি কাফিরদের জন্য শয়তানকে ছেড়ে দিয়েছি? যাতে সে তাদেরকে মন্দকর্মে বিশেষভাবে প্রলুব্ধ করতে পারে। [সূরা মারইয়াম- ৮৩।]

যারা শয়তানকে বন্ধু বানায় :

﴿اِنَّمَا سُلْطَانُهٗ عَلَى الَّذِيْنَ يَتَوَلَّوْنَهٗ وَالَّذِيْنَ هُمْ بِهٖ مُشْرِكُوْنَ﴾

তার আধিপত্য তো কেবল তাদেরই উপর, যারা তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে এবং যারা তাকে আল্লাহর সাথে শরীক স্থাপন করে। [সূরা নাহল- ১০০।]

যারা পাপাচারী ও মিথ্যুক :

﴿تَنَزَّلُ عَلٰى كُلِّ اَفَّاكٍ اَثِيْمٍ﴾

তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট। [সূরা শু‘আরা- ২২২।]

যারা নফসের দাসত্ব করে এবং লোভী হয়ে থাকে :

﴿وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ الَّذِيْۤ اٰتَيْنَاهُ اٰيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِيْنَ – وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلٰكِنَّهٗۤ اَخْلَدَ اِلَى الْاَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِۚ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَثْؕ ذٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيَاتِنَاۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ﴾

তাদেরকে ঐ ব্যক্তির বৃত্তান্ত পড়ে শুনাও, যাকে আমি নিদর্শন দিয়েছিলাম। অতঃপর সে তা বর্জন করে, পরে শয়তান তার পেছনে লাগে, এমনকি সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। আমি ইচ্ছা করলে এর দ্বারা তাকে উচ্চমর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে ও তার প্রবৃত্তির অনুসরণ করে। তার অবস্থা ঐ কুকুরের ন্যায়, যার উপর বোঝা চাপালে সে হাঁপাতে থাকে এবং বোঝা না চাপালেও হাঁপায়। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থাও এরূপ। অতএব তুমি বৃত্তান্ত বর্ণনা করতে থাকো, যাতে তারা চিন্তা করে। [সূরা আ‘রাফ- ১৭৫, ১৭৬।]

যারা আল্লাহর স্মরণ ও কুরআন থেকে গাফিল থাকে :

﴿وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطَانًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ ‐ - وَاِنَّهُمْ لَيَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِيْلِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ﴾

যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ হতে বিমুখ হয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করি, অতঃপর সে-ই হয় তার সহচর। তারা (শয়তানরা) মানুষকে সৎপথ হতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে যে, তারা হেদায়াতের উপরই রয়েছে। [সূরা যুখরুফ- ৩৬, ৩৭।]