hadith book logo

সাহাবাদের ব্যাপারে আহলে সুন্নত ওয়াল-জামাতের আকিদা

লেখকঃ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল-অহাইবি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

তৃতীয় : এমন সাহাবীকে গালমন্দ করার বিধান যার মর্যাদার উপর শরীয়তের ধারাবাহিক কোন প্রমাণ নেইঃ

আমরা ইতিপূর্বে বলেছিলাম যে, যেসব সাহাবীর মর্যাদার উপর শরীয়তের ধারাবাহিক প্রমাণ রয়েছে তাঁকে ধর্মীয় বিষয়ে অপবাদজনক কোন গালি দেয়া কুফরী। আর যার মর্যাদার উপর ধারাবাহিক প্রমাণাদি নেই তাকে ধর্মীয় বিষয়ে অপবাদজনক মন্দ বলা অধিকাংশ আলেমদের মতে কুফর নয়। যেহেতু সে শরীয়তের সুস্পষ্ট কোন প্রমাণকে অস্বীকার করেনি। হ্যাঁ, সে যদি রাসূলের সাহচর্য কেন্দ্রিক কোন কটাক্ষ করে তাহলে অন্য কথা।

ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহহাব রহ. বলেন বাহ্যিক দৃষ্টিতে বুঝা যাচ্ছে যে সাহাবীর মর্যাদার বিষয়ে শরীয়তের ধারাবাহিক প্রমাণ নেই তাকে মন্দ বলা ফাসেকী। তবে হ্যাঁ যদি রাসূলের সাহচর্য কেন্দ্রিক কোন মন্দ বলে তাহলে সে কাফের। [ الرد على الرافضة : ص : ১৯] (আর রদ্দু আলা আর-রাফেজা- ১৯)