hadith book logo

সাহাবাদের ব্যাপারে আহলে সুন্নত ওয়াল-জামাতের আকিদা

লেখকঃ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল-অহাইবি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

মানব রচিত শিক্ষা প্রণালীর ক্ষেত্রে আমাদের অবস্থান

এখানে সমুচিত মনে করেছি যে, মানবজ্ঞান নির্ভর শিক্ষা পদ্ধতির সাথে মুসলমানদের ধ্যান-ধারণা ও নীতিগত অবস্থান খুব সংক্ষেপে আলোচনা করব ও তাদের ধ্যান ধারণা নিয়ে সাহাবীদের জীবনী আলোচনার ভয়াবহ পরিণতির উপর আলোকপাত করব। তাই আমাদের মনে রাখতে হবে যে এ ধরনে শিক্ষা নীতির মূল উৎস হল বিবেক বুদ্ধি, ধর্ম বিশ্বাসের এখানে কোন স্থান নেই। তাই নিম্নে লিখিত কারণে আমরা তা প্রত্যাখ্যান করি।

প্রথম : মুসলিম কখনো ধর্ম বিশ্বাস ত্যাগ করতে পারে না। যতক্ষণ না সে ধর্মত্যাগী না হয়।

দ্বিতীয় : সাহাবীদের ইতিহাস পর্যালোচনার ক্ষেত্রে যদি কোন অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয় তখন তার ব্যাখ্যা বিশ্লেষণ কোন দৃষ্টিতে করব? যদি এ ক্ষেত্রে আমরা ইসলামী ধ্যান ধারণা পরিহার করি তাহলে অন্য নীতির অনুসরণ করতে হবে ফলে অজান্তে আমাদের বিপথগামী হতে হবে।

তাই আমাদের জন্য উচিত সাহাবীদের ইতিহাস পর্যালোচনার ক্ষেত্রে তাদের সাদৃশ্যতা এড়িয়ে যাওয়া, এবং এ কথা জেনে রাখা যে, এ ধরনের শিক্ষানীতি নিয়ে সাহাবীদের ইতিহাস পর্যালোচনা করা মানে প্রবৃত্তি পূজারিদের লিখিত সাহাবীদের সমালোচনায় সত্য বিকৃত বই পুস্তককে সমর্থন করা। সাহাবীদের সমালোচনাকে বিদ্যা চর্চা বলে চালিয়ে দেয়াকে কোন অবস্থাতে সত্যের অনুসন্ধানীগণ মেনে নিবে না। আর এ ধরনের প্রতারণা দ্বারা কলুষিত ইতিহাস কারও নিকট মূল্যায়ন হয় না। যেমন মূল্যায়ন হয় না তাদের সুপ্রসিদ্ধ লেখকের লেখনী দ্বারা। সত্যের অনুসারী সকল মুসলমান এ কথা জানে যে তাদের এসব লেখনীর উদ্দেশ্যই হল হক পন্থীদের প্রভাব থাকাকালীন সময়ে যে কুৎসা সমূহ মাটি চাপা দেওয়া হয়েছে ওগুলোকে পুনরায় জীবিত করা। [ هذه الفقرة ماخوذة من البحث القيم للدكتور محمد رشاد خليل وفى البحث المذكور ابرز المؤلف المنهج الصحيح للنظر فى تاريخ الصحابة من خلال مذهب أهل السنة .] আমি আমার প্রতি ও সাহাবীদের ইতিহাস পর্যালোচনাকারী ভাইদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি যে, সাহাবীদের ব্যাপারে প্রথমে আকীদা-বিশ্বাস সুদৃঢ় করবে অতঃপর তাদের ইতিহাস পর্যালোচনা করবে।

যেমন সাহাবীদের ব্যাপারে এ আকীদা পোষণ করা যে, তারা সকলেই প্রশংসনীয় গুণাবলীর অধিকারী। এমনিভাবে এ আকীদা রাখা যে, ইতিহাস পর্যালোচনার ক্ষেত্রেও তাদের মন্দালোচনা হারাম। সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করা উচিত। তাদের মাধ্যমেই মহান আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছিয়েছেন। এবং একথাও স্মরণ রাখতে হবে যে, সাহাবীদের ইতিহাস পর্যালোচনার ক্ষেত্রে আহলে সুনাণতের স্বতন্ত্র মূলনীতি রয়েছে যা এ পুস্তকের শেষাংশে আসবে ইনশা আল্লাহ।