hadith book logo

সাহাবাদের ব্যাপারে আহলে সুন্নত ওয়াল-জামাতের আকিদা

লেখকঃ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল-অহাইবি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

ষষ্ঠ : অন্যান্য মু’মিন জননীদেরকে মন্দ বলার বিধানঃ

আয়েশা রা. ব্যতীত অন্যান্য মু’মিন জননীদেরকে মন্দ বলার বিধান সম্পর্কে আলেমগণের মতানৈক্য রয়েছে। এ ধরনের অপরাধী কাফের। যেহেতু সে রাসূলের স্ত্রীদের প্রতি অপবাদ চাপিয়েছে যা মহান আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ। সুতরাং অপবাদের ক্ষেত্রে আয়েশা ও অন্যান্য স্ত্রী সবই সমান। [আশশেফা ২/১১১৩, আচ্ছাওয়ায়েকুল মুহবাকাহ ৩৮৭, মহল্লিা ১১/৪১৫] যা ইতিপূর্বে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। আয়েশরা রা. ব্যতীত অন্যান্য মু’মিন জননীদেরকে এমন মন্দ বলা যা ধর্মীয় ও সামাজিক মান মর্যাদার উপর আঘাত হানে না, তার হুকুম অন্যান্য সাহাবীদের মতই ইতিপূর্বে আলোচনা হয়েছে।