১
সাহাবাদের ব্যাপারে আহলে সুন্নত ওয়াল-জামাতের আকিদা
লেখকঃ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল-অহাইবি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
সাহাবীদেরকে গালি দেয়া প্রসঙ্গে
সাহাবীদেরকে গালি দেয়া বিভিন্ন প্রকারে হতে পারে। প্রত্যেক প্রকারের গালির জন্য ভিন্ন ভিন্ন বিধান রয়েছে। গালি বলতে সাধারণত এ ধরনের বাক্যকে বুঝায় যা দ্বারা প্রতিপক্ষকে অপমান, অসম্মান করা হয় এবং এ অপমান, অসম্মান ধর্ম বর্ণ ও ভাষার ভিন্নতা সত্যেও প্রত্যেক ব্যক্তি নিজ নিজ প্রজ্ঞা দ্বারা বুঝতে পারে। যেমন কাউকে অভিশপ্ত করা বা কাউকে তিরস্কার করা ইত্যাদি।
সাহাবীদেরকে গালি দেয়ার বিভিন্ন স্তর রয়েছে। প্রতিটি স্তর অন্যটির চেয়ে নিকৃষ্ট। ধর্ম কেন্দ্রিক গালি, যেমন কোন সাহাবীকে কাফের বা ফাছেক বলা। দুনিয়া কেন্দ্রিক গালি, যেমন কোন সাহাবীকে কৃপণ, বে-আকল তথা বোকা বলা। আবার এ গালি হয়ত সব সাহাবীদেরকে হবে অথবা অধিকাংশ সাহাবীদেরকে হবে। অর্থ অনির্দিষ্ট কিছু সাহাবীদেরকে হবে অথবা নির্দিষ্ট কোন সাহাবীদেরকে হবে। আবার সে সাহাবী হয়ত এমন হবে যার মর্যাদা বর্ণনায় অসংখ্য প্রমাণাদি এসেছে। অথবা এমন হবে না। নিম্নে তার বিস্তারিত বর্ণনা দেওয়া হল।