hadith book logo

আমরা কাদের সাথে বন্ধুত্ব করব

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

মুমিনের বন্ধু কারা

মুমিন ব্যক্তি কার সাথে বন্ধুত্ব করবে তা আল্লাহ তা‘আলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন,

﴿اِنَّمَا وَلِيُّكُمُ اللهُ وَرَسُوْلُهٗ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلَاةَ وَيُؤْتُوْنَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُوْنَ﴾

তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রাসূল ও ঐসব মুমিনগণ; যারা বিনীত হয়ে সালাত কায়েম করে ও যাকাত দেয়। [সূরা মায়েদা- ৫৫।]

এখানে মুমিনের তিন প্রকারের বন্ধুত্বের পরিচয় দেয়া হয়েছে।

১. আল্লাহ তা‘আলা।

২. তাঁর রাসূল।

৩. ঈমানদারগণ।