hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৪

২- সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব ?

প্রত্যেক এমন মুসলমান ব্যক্তির উপর ওয়াজিব যারা ঈদের দিনে তার পরিবারের এক দিন এক রাতের খাবারের অতিরিক্ত যদি এক সা’ পরিমাণ খাদ্যের মালিক থাকে তবে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। তবে ইমাম আবু হানীফা রহ.-এর মতে ঐ ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব যে ঈদের দিন ভোরে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হিসেবে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য বা সম-পরিমাণ সম্পদের মালিক। যার উপর সদকাতুল ফিতর ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের পোষ্যদের পক্ষ থেকেও আদায় করবেন।