hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

পঞ্চম: হাজামা বা শিঙা লাগানো।

যে শিঙা লাগায় ও যাকে শিঙা লাগানো হয় উভয়ের সিয়াম নষ্ট হয়ে যায়। যেমন হাদীসে এসেছে—

أفطر الحاجم والمحجوم أب ৬৯ و داود :২০২৩

‘শিঙা যে লাগাল ও যাকে লাগা৬৬৯না হলো উভয়ে সিয়াম ভঙ্গ করল।’ [আবু দাউদ : ২০২৩]

শিঙা লাগালে শরীরে এর প্রভাব পড়ে। এটা রক্ত দানের মতই। তাই সিয়াম পালনকারীর জন্য শিঙা ব্যবহার জায়েয নয়। তবে প্রয়োজন হলে সিয়াম ভঙ্গ করে শিঙা ব্যবহার করবে, পরে সিয়াম কাজা করবে। নাক দিয়ে রক্ত পড়লে কিংবা দাঁত ওঠালে অথবা আহত হয়ে রক্ত প্রবাহিত হলে সিয়ামের কোন ক্ষতি হয় না।