hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

ষষ্ঠ : ইচ্ছাকৃতভাবে বমি করা।

যদি কেউ ইচ্ছা করে বমি করে তবে তার সিয়াম বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :—

من ذرعه القيئ فليس عليه شيء ومن استقاء عمدا فليقض . الترمذي :৬৫৩

‘অনিচ্ছাকৃতভাবে যার বমি হল তার কিছু করণীয় নেই। আর যে নিজের ইচ্ছায় বমি করল সে সিয়াম কাজা করবে।’ [তিরমিযী : ৬৫৩]

তবে বমি আসলে তা আটকে রাখার চেষ্টা করবে না।