hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩১

(৬) ঈদের সালাতে আযান ও একামত নেই।

হাদীসে এসেছে :—

عن ابن عباس و جابر رضي الله عنهما قالا : لم يكن يؤذن يوم الفطر ولا يوم الأضحى . رواه البخاري :৯০৭

ইবনে আববাস ও জাবের রা. থেকে বর্ণিত তারা বলেন: ‘ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাতে আযান দেয়া হতো না।’ [বুখারী : ৯০৭]

وعن جابر بن سمرة رضي الله عنه قال : صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير أذان ولا إقامة . مسلم :১৪৬৭

জাবের ইবনে সামুরা রা. থেকে বর্ণিত তিনি বলেন: ‘আমি একাধিকবার রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর সাথে দু ঈদের সালাত আদায় করেছি কোন আযান ও ইকামাত ব্যতীত।’ [মুসলিম : ১৪৬৭]