hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৫

কীভাবে আশুরার সওম পালন করবেন ?

(ক) মুহাররম মাসের নবম ও দশম তারিখে সওম পালন করা। এ পদ্ধতি অতি উত্তম। কারণ রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবেই আশুরার সওম পালনের সংকল্প করেছিলেন। যেমন ইতিপূর্বে আলোচিত ইবনে আববাস রা.-এর হাদীস এর প্রমাণ বহন করে।

(খ) মুহাররম মাসের দশম ও একাদশ দিবসে সওম পালন করা। এ পদ্ধতিও হাদীস দ্বারা সমর্থিত। যদি কেউ নবম তারিখে কোন কারণে সওম পালন করতে না পারেন তিনি এ পদ্ধতিতে সওম পালন করবেন।

(গ) শুধু মুহাররম মাসের দশম তারিখে সওম পালন করা। এ পদ্ধতি মাকরূহ। কারণ এটা ইহুদীদের আমলের সাথে সংগতিপূর্ণ। [ইকতেজাউ সিরাতিল মুস্তাকীম: ইমাম তাইমিয়া ও রদ্দুল মুহতার : ইবনে আবেদীন]