hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৭

১- শাওয়াল মাসের ছয়টি রোজা :

عن أبي أيوب الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر . مسلم :১৯৮৪

আবু আইয়ুব আনসারী রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করল অতঃপর শাওয়াল মাসে ছয়টি সিয়াম আদায় করল সে যেন সাড়া বছর সিয়াম পালন করল।’ [মুসলিম ১৯৮৪]

উলামায়ে কেরাম সাড়া বছর সিয়াম পালনের সওয়াবের ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে, প্রত্যেক নেক আমলের সওয়াব দশগুণ দেয়া হয় সে হিসেবে রমজানের এক মাস সিয়াম পালনে দশ মাস সিয়াম পালনের সওয়াব। শাওয়ালের ছয়টি সিয়ামে দু মাস সিয়াম পালনের সওয়াব। এভাবে পুরো বছর সিয়াম পালনের সওয়াব পাওয়া যেতে পারে শাওয়ালের ছয়টি সিয়াম পালন করলে। যদি কারো দায়িত্বে রমজানের কাজা সিয়াম থাকে তবে সে প্রথমে কাজা আদায় করবে তারপরে শাওয়ালের সিয়াম পালন করবে। শাওয়ালের ছয়টি সিয়াম একাধারে আদায় করা যায়, আবার বিরতি দিয়েও আদায় করা যায়। তবে শাওয়াল মাস চলে যাওয়ার পর ছয় রোজার কাজা হিসেবে সিয়াম পালনের বিধান নেই।