hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

সিয়াম পালন যাদের উপর ফরজ, কার জন্য সিয়াম পালন ফরজ ?

প্রত্যেক প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, মুকীম, সামর্থ্যবান মুসলিমের জন্য সিয়াম পালন ফরজ।

যে ব্যক্তি এ সকল শর্তাবলির অধিকারী তাকে অবশ্যই রমজান মাসে সিয়াম পালন করতে হবে।

আল্লাহ রাববুল আলামীন বলেন :—

(আরবি)

‘সুতরাং তোমাদের মাঝে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে।’ [সুরা বাকারা : ১৮৫]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :—

إذا رأيتم الهلال فصوموا . مسلم :১০৮১

‘যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন সিয়াম পালন করবে।’ [মুসলিম: ১০৮১]