hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৫

তৃতীয় : পানাহার করা :

আল্লাহ রাববুল আলামীন বলেন :—

(আরবি)

‘আর তোমরা পানাহার কর, যতক্ষণ রাতের কালো রেখা হতে উষার শুভ্র রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। অতঃপর রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ কর।’ [সূরা বাকারা, আয়াত ১৭৮]

নাক দিয়ে ঔষধ সেবন করা পানাহার করার মতই সিয়াম বাতিল করে দেয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :—

وبالغ في الاستنشاق إلا أن تكون صائما ( أبو داود :১২৩)

‘তোমরা ওজুর সময় নাকে পানি দিতে একটু অতিরিক্ত করবে, তবে সিয়াম অবস্থায় নয়।’ [আবু দাউদ : ১২৩]

এ হাদীস দ্বারা প্রমাণিত হল সিয়াম অবস্থায় নাকের ভিতরে এমনভাবে পানি দিতে নিষেধ করা হয়েছে, যাতে পানি ভিতরে চলে যায়। অতএব নাক দিয়ে কিছু ভিতরে প্রবেশ করালে সিয়াম নষ্ট হয়ে যায়।