hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

(৭) দোয়া-প্রার্থনা করা :

আল্লাহ রাববুল আলামীন সিয়ামের বিধান বর্ণনা করার পর বলেছেন—

(আরবি)

‘আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, আমি তো নিকটেই। প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনায় সাড়া দেই।’ [সূরা আল-বাকারা : ১৮৬]

তাই সিয়াম পালনকারী আল্লাহর কাছে অধিক পরিমাণে জিকির">দোয়া-প্রার্থনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :—

ثلاث دعوات مستجابة : دعوة الصائم، دعوة المظلوم، دعوة المسافر . البيهقي في شعب الإيمان وصححه الألباني في الجامع :৭২০৫

‘তিনজনের দোয়া কবুল করা হয় ; সিয়াম পালনকারীর দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া এবং মুসাফিরের দোয়া।’ [বাইহাকী ফি শুআবুল ইমান : ৭২০৫]