hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

চার. সিয়াম জাহান্নাম থেকে বাঁচার ঢাল।

যেমন হাদীসে এসেছে—

الصيام جنة، وحصن حصين من النار . أحمد :৯২১৪

‘সিয়াম হল ঢাল ও জাহান্নামের আগুন থেকে বাঁচার মজবুত দুর্গ।’ [আহমদ : ৯২১৪]

বুখারী ও মুসলিমের হাদীসে এসেছে—

من صام يوما في سبيل الله باعد الله وجهه عن النار سبعين خريفا . مسلم :২৭৬৯

‘যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে আল্লাহ তার থেকে জাহান্নাম-কে এক খরিফ (সত্তুর বছরের) দুরত্বে সরিয়ে দেবেন।’ [মুসলিম : ২৭৬৯]

উলামায়ে কেরাম বলেছেন, ‘আল্লাহর পথে সিয়াম পালনের অর্থ হল: শুধু আল্ল সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করা।’ এমনিভাবে আল্লাহ তাআলা বহু াহর সিয়াম পালনকারীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। যেমন হাদীসে এসেছে—

إن لله تعالى عند كل فطر عتقاء من النار، وذلك كل ليلة . البيهقي :৩৬০৫

‘ইফতারের সময় আল্লাহ রাববুল আলামীন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আর এটা রমজানের প্রতি রাতে।’ [বাইহাকী : ৩৬০৫]