hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

পাঁচ. রমজান মাস দোয়া কবুলের মাস।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :—

لكل مسلم دعوة مستجابة , يدعوبهافي رمضان . دروس رمضانية

(রমজান মাসে) প্রত্যেক মুসলিমের জিকির">দোয়া কবুল করা হয়। [দুরুসুন রামজানিয়া]

অন্য হাদীসে এসেছে—

إن لله تبارك وتعالى عتقاء في كل يوم وليلة، ( يعني في رمضان ) وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة . مجموع مؤلفات الألباني : ১০০২

আল্লাহ রাববুল আলামীন রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতি রাত ও দিবসে মুসলিমের দোয়া-প্রার্থনা কবুল করা হয়। [মাজমুউ মুআল্লাফাতিল আলবানী : ১০০২]

তাই প্রত্যেক মুসলমান এ সুযোগকে কাজে লাগিয়ে নিজের কল্যাণের জন্য যেমন দোয়া-প্রার্থনা করবে, তেমনি সকল মুসলিমের কল্যাণ, শান্তি ও নিরাপত্তার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা জ্ঞাপন করবে।