hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

(৪) এতেকাফ :—

ইবনে উমার রা. থেকে বর্ণিত, তিনি বলেন :—

كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان . مسلم :১১৭১

‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন।’ [মুসলিম : ১১৭১]

এতেকাফ প্রসঙ্গে ইমাম যুহরি বলেন, ‘আশ্চর্যজনক হল মুসলমানরা এতেকাফ পরিত্যাগ করে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় আসার পর থেকে ইন্তেকাল পর্যন্ত কখনো এতেকাফ পরিত্যাগ করেননি।’