hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

সিয়ামের কাজা আদায়ের বিধান :

উপরে বর্ণিত যে সকল কারণে রমজানের সিয়াম ত্যাগ করা হয়, রমজানের পর তা আদায় করাকে ‘কাজা’ বলে। যেমন আল্লাহতা আলা বলেছেন :—

(আরবি)

‘অন্য সময় এ সংখ্যা পূর্ণ করবে।’ [সূরা বাকারা, আয়াত ১৮৪]

বিলম্ব না করে কাজা সিয়ামগুলো আদায় করা উত্তম। এমনিভাবে সকল মানুষের উচিত ভালো কাজে কোন বিলম্ব না করা। ভালো কাজ তাড়াতাড়ি করা প্রমাণ করে যে, কাজের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসা রয়েছে। অপরদিকে দেরি করা হলে তার অলসতা ও ঈমানের দুর্বলতার পরিচয় বহন করে। পরবর্তী রমজান আসার পূর্বে অবশ্যই কাজা সিয়ামগুলো আদায় করে নিতে হবে।