hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৫

৩- সদকাতুল ফিতর এর পরিমাণ :

প্রধান খাদ্য হিসেবে যে সকল বস্ত্ত স্বীকৃত যেমন গম, যব, ভুট্টা, চাউল, খেজুর ইত্যাদি থেকে এক সা’ পরিমাণ দান করতে হবে। যেমন হাদীসে এসেছে—

عن ابن عمر رضي الله عنهما قال : فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان، صاعا من تمر أو صاعا من شعير . مسلم :১৬৩৫

ইবনে উমার রা. থেকে বর্ণিত তিনি বলেন : ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের যাকাতুল ফিতর হিসেবে এক সা’ খেজুর অথবা এক সা’ গম আদায় অপরিহার্য করে দিয়েছেন।।’ [মুসলিম : ১৬৩৫]

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমলের সা’-র হিসেবে এক সা’-তে ২ কেজি ৪০ গ্রাম হয়ে থাকে। এটা অধিকাংশ ইমামের মত। আর ইমাম আবু হানীফা রহ.-র মতে অর্ধ সা’ পরিমাণ আটা দ্বারা সদকাতুল ফিতর আদায় করা জায়েয। তবে ‘এক সা’ পরিমাণ আদায় করলে আদায় হবে না, অর্ধ সা’ দিতেই হবে’ এমন কথা কখনো কোন হানাফী ইমাম বলেননি। বরং যুক্তির দিক দিয়েও এটাই উত্তম যাতে মানুষের বিশেষ করে দরিদ্র অসহায়দের উপকার বেশি হয়। তাই এক সা’ পরিমাণ খাদ্য সদকাতুল ফিতর হিসেবে দান করা হানাফি মাজহাবের বিরোধী নয়, বরং উত্তম। কেননা অধিকাংশ সহীহ হাদীসে এক সা’ পরিমাণ আদায় করতে বলা হয়েছে।

তা ছাড়া হানাফী মাযহাবে যে অর্ধ সা’ এর কথা বরা হয়েছে, সেটি ইরাকী সা’ এর হিসাবে। ইরাকী সা’ এর হিসাবে অর্ধ সা’ তে এক কেজি সাত শত পঞ্চাশ গ্রাম হয়ে থাকে।