hadith book logo

সিয়াম ও রমজান শিক্ষা-তাৎপর্য-মাসায়েল

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫০

৪- শাবান মাসে সিয়াম :

হাদীসে এসেছে—

عن عائشة رضي الله عنها قالت : . . ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان، وما رأيته أكثر صياما منه في شعبان . البخاري :১৮৩৩

আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেনে : আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে শাবান মাস ব্যতীত অন্য মাসে অধিক পরিমাণে নফল সিয়াম পালন করতে দেখিনি। [বুখারী ১৮৩৩]

তিনি শাবান মাসে অধিক পরিমাণে নফল সিয়াম আদায় করতেন। এর কারণ সম্পর্কে উসামা বিন যায়েদ রা. বর্ণিত এক হাদীসে এসেছে তিনি বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল ! নফল সিয়ামের ব্যাপারে আমি তো শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি সিয়াম পালন করতে দেখি না। তিনি বললেন: শাবান, রজব ও রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যাতে মানুষ সিয়াম সম্পর্কে উদাসীন থাকে।