hadith book logo

সাহাবীগণের হক ও ফযীলত সম্পর্কে যথাযথ করণীয়

লেখকঃ আব্দুল্লাহ ইবন সালিহ আল-কুসাইর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

বাই‘আতে রিদওয়ানের সাহাবীগণের ফযীলত:

হুদাইবিয়ায় সংঘটিত বাই‘আতে রিদওয়ানে যেসব মুহাজির ও আনসার উপস্থিত ছিলেন, আল্লাহ তাদের সবার ওপর সন্তুষ্ট হয়েছেন। হুদাইবিয়ার মাঠে গাছের নিচে যারা বাই‘আত করেছে তাদের কেউ জাহান্নামে যাবে না। তারা ছিলেন এক হাজার চারশত লোকের বেশি। এ ঘোষণা কুরআনুল কারীমে স্পষ্ট এসেছে, আল্লাহ তা‘আলা বলেন:

﴿لَّقَدۡ رَضِيَ ٱللَّهُ عَنِ ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ يُبَايِعُونَكَ تَحۡتَ ٱلشَّجَرَةِ ١٨﴾ [ الفتح : 18]

“অবশ্যই আল্লাহ মুমিনদের ওপর সন্তুষ্ট হয়েছেন, যখন তারা গাছের নিচে আপনার হাতে বাই‘আত গ্রহণ করেছিল”। [সূরা আল-ফাতহ, আয়াত: ১৮]

সহীহ মুসলিমে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«لايدخل النار أحد بايع تحت الشجرة» .

“গাছের নিচে বাই‘আতকারী কেউ জাহান্নামে প্রবেশ করবে না”।

অতএব, আহলে সুন্নাহ ওয়াল জামা‘আতের আকিদা, বদরী ও বাই‘আতে রিদওয়ানে অংশ গ্রহণকারী সাহাবীগণের জন্য খাসভাবে এবং অন্যান্য সাহাবীগণের জন্য ব্যাপকভাবে জান্নাতের সাক্ষী প্রদান করা। যেমন, আল্লাহ তা‘আলা বলেছেন: ﴿وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ ﴾ [ الحديد : 10] “সবার জন্যই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন”। [সূরা আল-হাদীদ, আয়াত: ১০]