hadith book logo

সাহাবীগণের হক ও ফযীলত সম্পর্কে যথাযথ করণীয়

লেখকঃ আব্দুল্লাহ ইবন সালিহ আল-কুসাইর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

বদরী সাহাবীগণ অন্যান্য সাহাবী থেকে উত্তম:

বদর যুদ্ধে অংশ গ্রহণকারী মুহাজির ও আনসারদের পূর্বাপর আমল কি হবে জেনেই আল্লাহ বলেছেন: «اعملوا ما شئتم فقد غفرت لكم» . “তোমরা যা ইচ্ছা আমল কর, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি”। বুখারী ও মুসলিমের বর্ণনা থেকে স্পষ্ট, বদর যুদ্ধে তিনশত দশজন থেকে অল্প বেশি সাহাবী অংশ গ্রহণ করেছেন। শাইখুল ইসলাম ইবন তাইমিয়াহ রহ. বলেন: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার অর্থ, আল্লাহ জেনেছেন তারা দীন থেকে বিচ্ছুত হবেন না; বরং দীনের ঈমানসহ মারা যাবেন। তাদের থেকে যেসব পাপ সংঘটিত হবে। যেমন, অন্যান্য মানুষ থেকে হয়, আল্লাহ তার জন্য তাদেরকে তাওবা ও ইস্তেগফার করার তাওফীক দিবেন। আর পাপ মোচনকারী নেকি তো আছেই, যে কারণে তারা আল্লাহর ক্ষমা পাবেন”।

৩. উহুদ, আহযাব এবং অন্যান্য পরীক্ষা, জিহাদ ও ধৈর্যে অংশ গ্রহণকারীগণ তাদের পরবর্তীদের থেকে অনেক বেশি অগ্রগামী, যারা সেসব যুদ্ধে হাজির হতে পারে নি। আল্লাহর অনুগ্রহ অনেক বড়।