hadith book logo

সাহাবীগণের হক ও ফযীলত সম্পর্কে যথাযথ করণীয়

লেখকঃ আব্দুল্লাহ ইবন সালিহ আল-কুসাইর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

তিন. উম্মতের ভেতর সাহাবীগণের অবস্থান

ক. নবুওয়াতের পর সাহাবীগণের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ তাদেরকে নিজের শ্রেষ্ঠ রাসূল ও সর্বশেষ নবীর সাথী হওয়ার তাওফীক দিয়েছেন এবং ইসলামকে সাহায্য করার জন্য বাছাই করেছেন।

খ. নবীদের যত সাথী ও সাহাবী রয়েছে তাদের ভেতর শেষ নবীর সাহাবীগণ সর্বশ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমার যুগের মানুষেরাই সর্বশ্রেষ্ঠ”।

গ. সকল উম্মত একমত যে, সাহাবীগণ তাদের পরবর্তী উম্মত অপেক্ষা ইলম, আমল, রাসূলকে সত্য জানা ও প্রত্যেক ভালো কাজে প্রতিযোগিতার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে ও সবার থেকে শ্রেষ্ঠ ছিলেন। প্রতিযোগিতামূলক আমল ও অভীষ্ট লক্ষ্য অর্জন করে তারা মর্যাদা, কল্যাণ, ইলম ও অন্যান্য নেকির ক্ষেত্রে যে চূড়ায় পৌঁছেছেন, সেখানে কেউ পৌঁছে নি, পরবর্তীতে কারও পক্ষে পৌঁছা সম্ভব নয়।

ঘ. সাহাবীগণ কল্যাণময় সকল ক্ষেত্রে সবার থেকে অগ্রগামী, তার কারণ সবার আগে তারাই আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছেন। দীনের জন্য হিজরত ও নুসরত করেছেন। আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, তার রাস্তায় জিহাদ করেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের স্পষ্ট প্রমাণসমূহ দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েনি, তার দাওয়াতের বিকাশ ঘটেনি, তার সাথী ও সাহায্যকারীগণ শক্তিশালী হয় নি। কারণ, তার অনুসরণকারী মুমিনের সংখ্যা কম ছিল, তাকে মিথ্যারোপকারী কিতাবি ও মুশরিকদের সংখ্যা ছিল বেশি। সেই কঠিন মুহূর্তে সাহাবীগণ পৃথিবীবাসীর শত্রুতাকে চ্যালেঞ্জ করে রাসূলের বন্ধুত্বকে গ্রহণ করেছেন, তাকে সত্য বলেছেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সম্পদ ও নফস ত্যাগ করে যে পরিমাণ নেকি ও সাওয়াব অর্জন তারা করেছেন, তা পরবর্তী কারও পক্ষে অর্জন করা সম্ভব নয়। সহীহ গ্রন্থে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«لاتسبوا أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولانصيفه» .

“তোমরা আমার সাহাবীগণকে গাল-মন্দ কর না। সে সত্তার কসম, যার হাতে আমার নফস, যদি তোমাদের কেউ উহুদ পরিমাণ স্বর্ণ সদকা করে, তাদের কারও এক মুদ বা তার অর্ধ মুদ পর্যন্তও পৌঁছবে না”।

ঙ. অতএব, ভাগ্যবান তারাই, যারা সাহাবীগণের পথে চলে ও তাদের পদাঙ্ক অনুসরণ করে। আল্লাহর কসম, সাহাবীগণ দীনকে সাহায্য করেছেন। তাদের দ্বারা আল্লাহ দীনের শিখর পৃথিবীর বুকে প্রোথিত করেছেন। তারা মানুষের অন্তর ও দেশ থেকে বিদেশ জয় করেছেন। যেরূপ জিহাদ প্রয়োজন ছিল তারা আল্লাহর রাস্তায় যেরূপ জিহাদই করেছেন। তাদের সবার ওপর আল্লাহ সন্তুষ্ট হোন ও তাদের সবাইকে সন্তুষ্ট করুন।