hadith book logo

সাহাবীগণের হক ও ফযীলত সম্পর্কে যথাযথ করণীয়

লেখকঃ আব্দুল্লাহ ইবন সালিহ আল-কুসাইর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

ফায়দা: কাউকে জান্নাতী বা জাহান্নামী বলে সাক্ষী প্রদান করা

আহলুস সুন্নাহ নির্দিষ্ট কতক সাহাবি ও বিশেষ জামা‘আতকে জান্নাতী বলে সাক্ষী দেয়, আর সকল সাহাবীকে অন্যদের ওপর মর্যাদা দেয়। কারণ, কুরআন ও সুন্নাহ তাদের ফযীলত সম্পর্কে সাক্ষী দিয়েছে। তারা এমন কারও জন্য জান্নাত বা জাহান্নামের সাক্ষী দেয় না, যাদের ব্যাপারে আল্লাহ কিংবা তার রাসূল জান্নাত বা জাহান্নামের সাক্ষী দেননি। কারণ কারও পক্ষে জান্নাত বা জাহান্নামের সাক্ষী দেওয়া বিবেকের কাজ নয়, বরং গায়েবী বিষয়, যা নির্ভুল অহী ব্যতীত সম্ভব নয়, অহী দ্বারা যে জান্নাতী প্রমাণিত মুসলিমগণ তাকে জান্নাতী সাক্ষী দেয়। অহী দ্বারা যে জান্নাতী নয়, মুসলিমরা তাকে জান্নাতি বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারও জান্নাত বা জাহান্নাম সম্পর্কে সাক্ষী প্রদান করেন, সেটি আল্লাহর পক্ষ থেকে অহী। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ ٣ إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ ٤﴾ [ الحج : 4]

“সে মনগড়া কথা বলে না, তাতো কেবল অহী, যা তার প্রতি অহী-রূপে প্রেরণ করা হয়”। [সূরা আন-নাজম, আয়াত: ২-৩]

যে মুসলিম নেক আমল করে তার জন্য সাওয়াবের আশা করা এবং যে অপরাধ করে তার ওপর শাস্তির আশঙ্কা করা আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদা।