১
সাহাবীগণের হক ও ফযীলত সম্পর্কে যথাযথ করণীয়
লেখকঃ আব্দুল্লাহ ইবন সালিহ আল-কুসাইর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
এক: সাহাবীর সংজ্ঞা
সাহাবাহ ( صحابة ) বহুবচন, একবচন হচ্ছে সাহাবি ( صحابي ) ও সাহিব ( صاحب ) অর্থ সাথী। ঈমানের সাথে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ও ঈমানের সাথে মারা গিয়েছেন পরিভাষায় তাকে সাহাবী বলা হয়। ইমাম বুখারী রহ. বলেন: “যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ গ্রহণ করেছেন বা যে মুসলিম তাকে দেখেছেন তিনি সাহাবী”।
উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দু’প্রকার।
১. বিশেষ সঙ্গ বা সোহবত,
২. সাধারণ সঙ্গ বা সোহবত। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছে, তারা সবাই সাধারণ সঙ্গ বা সোহবতের অন্তর্ভুক্ত। এ জন্য সাহাবীগণের মর্যাদা ও গুরুত্ব নির্ণয় করার ক্ষেত্রে বলা হয়, এক বছরের সোহবত, এক মাসের সোহবত ও এক ঘণ্টার সোহবত ইত্যাদি। যদি কোনো সাহাবীর বিশেষ বৈশিষ্ট্য থাকে, যা অন্য কারও নেই, তাহলে সে সাহাবীকে তার বিশেষ বৈশিষ্ট্য দ্বারা স্মরণ করাই শ্রেয়।
একাধিক আহলে-ইলম বলেছেন: যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত গ্রহণ করেছেন, তারা সবাই উত্তম যারা সোহবত গ্রহণ করে নি তাদের থেকে। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত দ্বারা যে মর্তবা হাসিল হয়, সেটা ইলম ও আমল দিয়ে হাসিল করা মর্যাদা থেকে অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত যারা পায়নি, তারা কেউ সোহবতপ্রাপ্ত সাহাবীগণের স্তরে পৌঁছতে পারবে না।
জ্ঞাতব্য: সাধারণত বলা হয়, সাহাবীগণের সংখ্যা এক লাখ চব্বিশ হাজার। সর্বশেষ যে সাহাবী মারা গেছেন তার নাম আবু তুফাইল আমের ইবন ওয়াসিলাহ লাইসি। ইমাম মুসলিম নিশ্চিতভাবে এ কথা বলেছেন। তার মৃত্যু হয় ১০০ হি., কেউ বলেছেন ১১০ হি.।