১
সাহাবীগণের হক ও ফযীলত সম্পর্কে যথাযথ করণীয়
লেখকঃ আব্দুল্লাহ ইবন সালিহ আল-কুসাইর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
জান্নাত ও জাহান্নামের সাক্ষী দু’প্রকার:
১. বিশেষ সাক্ষী, যে সাক্ষী নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত। যেমন, অমুক জান্নাতী বা জাহান্নামী। এসব ক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসূল যাকে নির্দিষ্ট করেন, তাকে ব্যতীত কাউকে নির্দিষ্ট করা বৈধ নয়।
২. সাধারণ সাক্ষী, যে সাক্ষী নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত নয়, বরং নির্দিষ্ট গুণ ও বিশেষণের সাথে সম্পৃক্ত, যেমন বলা হয় প্রত্যেক ইমানদার জান্নাতী ও প্রত্যেক কাফির জাহান্নামী। অনুরূপ জান্নাত বা জাহান্নামের আমলকে কেন্দ্র করে অনির্দিষ্ট কাউকে জান্নাতী বা জাহান্নামী বলা। যেমন, বলা হক-পন্থী জান্নাতী ও বাতিল-পন্থী জাহান্নামী।
শিয়া-রাফেযী ও তাদের অনুসারীরা এমন লোকদের জাহান্নামী বলে, যাদের ব্যাপারে আল্লাহ ও তার রাসূল জান্নাতের সাক্ষী দিয়েছেন। অনুরূপভাবে তারা কতক লোককে নির্দিষ্টভাবে জান্নাতী বলে, যাদের ব্যাপারে আল্লাহ ও তার রাসূল জান্নাতের সাক্ষী দেন নি। এটা তাদের অন্তরের নাপাকী ও গোমরাহীর প্রমাণ। আল্লাহ ও রাসূল যাদের প্রশংসা করেছেন, তাদেরকে নিন্দা করে তারা কুরআন ও হাদিসকে মিথ্যা বলছে। আল্লাহ ও তার রাসূল যাদের বদনাম করেন নি, তারা তাদের বদনাম করে। রাসূলের সাথী, সর্বোত্তম ব্যক্তি ও উম্মতের শ্রেষ্ঠ সদস্যদের তারা নিকৃষ্ট বলে, তারা মুখ দিয়ে খুব মারাত্মক কথাই বের করে, যা মিথ্যা ব্যতীত কিছুই নয়। নবী মুহাম্মাদ, তাঁর পরিবার ও সকল সাহাবীর ওপর আল্লাহ সালাত ও সালাম প্রেরণ করুন।
১০/৪/১৪২৪ হি.
আব্দুল্লাহ ইবন সালিহ আল-কুসাইর