১
সাহাবীগণের হক ও ফযীলত সম্পর্কে যথাযথ করণীয়
লেখকঃ আব্দুল্লাহ ইবন সালিহ আল-কুসাইর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবীর ফযীলত:
সবচেয়ে বড় ফযীলত দশজন সাহাবীর ভাগ্যে জুটেছে। যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, তারা হলেন: ১. আবু বকর, ২. উমার, ৩. উসমান, ৪. আলী, ৫. তালহা ইবন উবায়দুল্লাহ, ৬. যুবায়ের ইবনুল আওয়াম, ৭. সা‘দ ইবন আবি ওয়াক্কাস, ৮. সাঈদ ইবন যায়েদ, ৯. আব্দুর রহমান ইবন আউফ, ও ১০. আবু উবায়দাহ আমির ইবন জাররাহ।