hadith book logo

সাহাবীগণের হক ও ফযীলত সম্পর্কে যথাযথ করণীয়

লেখকঃ আব্দুল্লাহ ইবন সালিহ আল-কুসাইর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

জরুরি জ্ঞাতব্য:

শরী‘আতের বিধি-বিধানের ক্ষেত্রে যে সাহাবী ভুল করেছেন, সেটা প্রকাশ করা তার দুর্নাম করার অন্তর্ভুক্ত নয়, বরং এরূপ ভুল প্রকাশ করা ওয়াজিব ও উম্মতের প্রতি কল্যাণ কামনার শামিল। আহলে-ইলম ও ঈমানদারগণ কাউকে নিষ্পাপ বা পাপী বলে না, তবে প্রবৃত্তির অনুসারী ও বিদ‘আতীরা ভুল হলেই পাপী হওয়া আবশ্যক বলে। এ থেকে স্পষ্ট হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাহাবীগণের ক্ষেত্রে মধ্যপন্থার অবলম্বী। তারা একদল বিদ‘আতীর ন্যায় কতক সাহাবীকে নিষ্পাপ বলে না, আবার অপর দল বিদ‘আতীর ন্যায় ভুল হলেই সাহাবীগণকে পাপী ও বিদ্রোহী বলে না।