hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৬

{প্রশ্ন: ১০৪} আল্লাহ কি দুশমনদের সর্বাত্মক বিজয় না দেওয়ার ব্যাপারে নবীর আবেদন মঞ্জুর করেছেন? (بَيْضَتَهُمْ) অর্থ কী? হাদীসে বর্ণিত (أَقْطَارِ) দ্বারা কী বুঝায়?

উত্তর: হ্যাঁ, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে, আল্লাহ ঐ আবেদন অনুযায়ী মুসলিমদের উপর দুশমনদেরকে সর্বাত্মক বিজয় ও কতৃত্ব প্রতিষ্ঠা লাভ করার সুযোগ দিবেন না। আর তারা মুসলিমদের দেশে ও জনপদে নিরংকুশ আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে না। এটাই ( أَقْطَارِ ) এবং ( بَيْضَتَهُمْ ) এর অর্থ।

আবার কেউ কেউ বলেন যে, এর অর্থ হলো; অধিকাংশ শত্রু সম্প্রদায় অথবা তাদের একটি সংগবন্ধ দল। তারা সংখ্যায় কম হয়েও দুনিযার সর্বস্থান হতে যদি একত্রিত হয় তবুও নিরংকুশ সাফল্য অর্জন করতে সক্ষম হবে না।