hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৫

{প্রশ্ন: ৮৩} কার্যকরী শাফা‘আতের শর্ত ও দলীল কি?

উত্তর: শর্ত দুটি;

(এক) শাফা‘আতকারীর জন্য আল্লাহর অনুমতি পাওয়া। যেমন; মহান আল্লাহ বলেন:

﴿ مَن ذَا ٱلَّذِي يَشۡفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذۡنِهِۦۚ﴾ [ البقرة : ٢٥٥ ]

‘‘কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে শাফা‘আত (সুপারিশ) করবে’’? (সূরা আল-বাকারাহ: ২৫৫)

(দুই)যার জন্য শাফা‘আত করা হবে তার ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। যেমন; মহান আল্লাহ বলেন:

﴿ وَلَا يَشۡفَعُونَ إِلَّا لِمَنِ ٱرۡتَضَىٰ ﴾ [ الانبياء : ٢٨ ]

‘‘যার প্রতি তিনি (আল্লাহ) সন্তুষ্ট বা রাজি নন তার জন্য তারা শাফা‘আত করবে না’’। (সূরা আল-আম্বিয়া: ২৮)