hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

{প্রশ্ন: ২২} ইহসান কাকে বলে?

উত্তর: ইহসান হলো: ‘‘আল্লাহর ইবাদাত করার সময় মনে করতে হবে যে, তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি দেখতে না পাও তবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন’’। (সহীহ আল-বুখারী)

মহান আল্লাহ বলেন:

﴿ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلَّذِينَ ٱتَّقَواْ وَّٱلَّذِينَ هُم مُّحۡسِنُونَ ١٢٨ ﴾ [ النحل : ١٢٨ ]

“নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন [অর্থাৎ তিনি তোমাদের সাথে আছেন তার জ্ঞান, ক্ষমতা ও ক্ষেত্র বিশেষে সাহায্য-সহযোগিতার মাধ্যমে। [সম্পাদক]], যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা মুহসিন (সর্বোত্তমভাবে তাদের কর্ম করে)’’। (সূরা আন-নাহল: ১২৮)