hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

{প্রশ্ন: ৭৮} তাগুত সম্পর্কে জাবির রাদিয়াল্লাহ আনহু বলেন যে; এরা হলো গনক-ঠাকুর সম্প্রদায়, প্রত্যেক গোত্রে বা মহল্লায় তাদের একজন থাকে’। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একথার অর্থ কী? এবং (الحي) ‘আল-হাই’ কাকে বলে?

উত্তর: জাবের রাদিয়াল্লাহু আনহু যা বুঝিয়েছেন তা হলো: গনক-ঠাকুর জ্যোতিষরা তাগুতের অন্তর্ভুক্ত। শয়তান তাদের কাছে এসে তথাকথিত গোপন তথ্য (সত্য-মিথ্যা সংমিশ্রিত) প্রদান করে থাকে।

( وفي كل حي واحد ) আল হাই ( الحي ) হচ্ছে কবিলা, জ্ঞাতি-গোষ্ঠি। অর্থাৎ প্রত্যেক গোষ্ঠির মধ্যে যে ব্যক্তি গনক-ঠাকুর বা জাদু মন্ত্রের কাজ করে থাকে। [আল-জামে আল ফরিদ পৃষ্ঠা: ১০৭।]