hadith book logo

প্রশ্নোত্তরে তাওহীদ

লেখকঃ ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্বায়রী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

{প্রশ্ন: ১৫} তোমার রব (প্রতিপালক) কে?

উত্তর: আমার প্রতিপালক আল্লাহ; যিনি আমাকে ও সমস্ত পৃথিবীকে তাঁর বিশেষ নিয়ামতসমূহ দ্বারা লালন-পালন করেন। তিনিই আমার মা‘বুদ (উপাস্য) তিনি ব্যতীত আমার আর কোন মা‘বুদ নেই। এর সমর্থনে আল্লাহর বাণী হলো:

﴿ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ٢ ﴾ [ الفاتحة : ٢ ]

‘‘সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক’’। (সূরা আল-ফাতিহা: ১)

অতএব আল্লাহ ছাড়া সব কিছুই সৃষ্টজগত এবং আমিও সেই সৃষ্টজগতের একটি অংশ মাত্র।